প্রবাসীদের ভোট দেওয়ার পর ২ লাখ ৯৭ হাজার ব্যালট দেশে পৌঁছেছে। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশে ব্যালট পৌঁছেছে ৭৬৬৮৬২টি।